আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠায় খুশি মেসি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৪:৫০ এএম

শুভ সূচনার লক্ষ্য নিয়ে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হারের পর তাতে ছেঁদ পড়ে। শঙ্কা জেগেছিল পরের পর্বে যাওয়া নিয়েই। কিন্তু যেখানে বাস্তবতার সীমানা শেষ, স্বর্গীয় বাঁ পায়ের জাদুর শুরু হয় সেখান থেকেই। লিওনেল মেসির ঝলকে আর্জেন্টিনা এখন পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। যে জয়ে খুশি আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘নিয়ন্ত্রিত এক ম্যাচ ছিল। আমার মনে হয় আমরা ম্যাচটি শেষ করতে পারতাম। মার্তিনেসের সেই সেভটি বাদ দিলে সম্ভবত আমরা খুব একটা ভুগিনি। এটি খুবই শারীরিক এক ম্যাচ ছিল। জয় এবং আরও একধাপ এগিয়ে যাওয়ায় খুবই খুশি আমি।’

পুরো ম্যাচ দাপট দেখালেও শেষ মুহূর্তে কিছুটা ঢিলেঢালা ভাবে খেলে আলবিসেলস্তেরা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস সতর্ক না থাকলে হয়তো সমতায় ফিরত অস্ট্রেলিয়া। পেনাল্টি এরিয়া থেকে কুয়োলের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মার্তিনেস। তাছাড়া খুব একটা ভুগেনি আর্জেন্টিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত