ফাইনালে মেসির সঙ্গে জার্সি বদলের স্বপ্ন পেদ্রির

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:০৪ এএম

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। স্পেন আজ মরক্কোকে হারাতে পারলে উঠবে শেষ আটে। কোয়ার্টার জিতলে, ফ্রান্স বা ইংল্যান্ডের মুখোমুখি। জিতলে ফাইনাল। অন্যদিকে আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে হারালে ফাইনালে। স্পেনের মিডফিল্ডার পেদ্রি চান ফাইনালটা হোক আর্জেন্টিনার বিপক্ষে। তাহলে মেসির সঙ্গে জার্সি বদল করতে পারবেন।

পেদ্রি এক মৌসুম (২০২০-২১ ) লিওনেল মেসির সঙ্গে একই জার্সিতে খেলেছেন। জার্সিও নিশ্চয়ই নিয়েছেন। কিন্তু সেটি ছিল বার্সেলোনার। এবার মেসির জাতীয় দলের জার্সি চান পেদ্রি। ‘শেষবেলার জন্য যে দৃশ্যটি আমি কল্পনা করছি, সেটি হচ্ছে লিওর সঙ্গে জার্সি বদলানো।’ অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচটিতে মেসির খেলায় মুগ্ধতার কথা জানিয়েছেন পেদ্রি, ‘আর্জেন্টিনায় খুব ভালো মানের খেলোয়াড় আছে। ওদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়টিও আছে। আমার জীবনে দেখা সেরা খেলোয়াড় লিও। তারই গোলটিই ব্যবধান গড়ে দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত