যে গোলের পর খেলা থামিয়ে সাম্বা নৃত্যে মাতে ব্রাজিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:৪৪ এএম

খেলার সময় তখন গড়িয়েছিল ২৯ মিনিটে। তখনই দুর্দান্ত স্কিল দেখা গেল রিচার্লিসনের। মাথায় বল নিয়ে জাগলিং করে সতীর্থদের সঙ্গে অনবদ্য পাস খেললেন। সেখান থেকে বল তার পা থেকে দিলেন সতীর্থ থিয়াগো সিলভাকে। অধিনায়কের পাস গোল করলেন রিচার্লিসন।

তার গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে ব্রাজিল। এই গোলের পর উল্লাস করেছেন সতীর্থদের সঙ্গে। উচ্ছাসের মাত্রাটা এতই বাঁধভাঙা ছিল যে, রিচার্লিসন চলে যান মাঠ থেকে টাচলাইনে। সেখানে কোচ তিতেসহ সাইডবেঞ্চে থাকা সতীর্থদের সঙ্গে মেতে উঠেন সাম্বা নৃত্যে।

তার ৭ মিনিট পর আবারও গোলের দেখা পায় ব্রাজিল। ভিনি জুনিয়রের অ্যাসিস্টে গোল করেন লোকাস পাকেতা। তাতে ৩৬ মিনিটেই চার গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত