জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদা ও নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া এলাকার মজিবর রহমান (৬০) বাড়ির পাশের জমিতে সেচ কাজ করছিলেন।
এ সময় তার নাতি কাওসার আহাম্মেদ (৩) ওই সেচযন্ত্রের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়।
কাওসারকে উদ্ধার করতে গেলে মজিবর রহমানও বিদ্যুতায়িত হয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরাবাদ ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তারে জড়িয়ে মজিবর রহমান ও তার নাতি মারা গেছে।
