রোনালদোকে কবুতর নাচ শেখালেন রিচার্লিসন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৭:৩৯ পিএম

মাথায় বল নিয়ে জাগলিং করে সতীর্থদের সঙ্গে অনবদ্য পাস খেললেন। মাথা ঝাকানোর পর তিনি বল দেন মার্কিনিওসকে। সেখান থেকে বল তার পা থেকে দিলেন সতীর্থ থিয়াগো সিলভাকে। সিলভা বল বাড়ান এই সময়ের মধ্যেই বক্সে ঢুকে যাওয়া রিচার্লিসনকে। তিনি বাঁ পায়ে যে শটে গোল করেন রিচার্লিসন। সেই গোলের পর সাম্বা নৃত্যে মাতেন ব্রাজিলের ফুটবলাররা। যাকে বলা হয় কবুতর নাচ। খেলা শেষে রোনালদো নাজারিওকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় এই নৃত্য তাকে শেখান চার্লি।

ব্রাজিলের কিংবদন্তি রোনালদোও গোলটি গ্যালারিতে বসে দেখেছেন। ম্যাচ শেষে ফিফা রোনালদো–রিচার্লিসনকে সামনাসামনি বসিয়ে দেয়। সেখানে দুজন দুজনের সঙ্গে কথা বলেন। রোনালদো রিচার্লিসনকে গোল উদ্‌যাপনের নাচ নিয়ে কিছু জিজ্ঞেস করেছিলেন। একটা সময় তিনি রিচার্লিসনকে বলেন নাচের মুদ্রাটা শিখিয়ে দিতে। রিচার্লিসনও ফেনোমেনোনকে ‘কবুতর নাচ’ শিখিয়ে দেন!

রোনালদোর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে মুগ্ধ আর আপ্লুত রিচার্লিসন। ব্রাজিলের স্ট্রাইকার বলেছেন, ‘আমি ভাষাহীন...আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

রিচার্লিসনের সঙ্গে আলোচনার একপর্যায়ে রোনালদো বলে ওঠেন, ‘এগিয়ে চলা যাক...এখনো তিনটি ম্যাচ আছে। আমাকে কিন্তু কবুতর নাচটা শিখিয়ে দিতে হবে। সে কিন্তু তিতেকেও নাচিয়েছে!’ এ সময় রোনালদো রিচার্লিসনকে শিরোপা জয়ের জন্য অনুপ্রেরণাদায়ী কথাও বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত