মানবাধিকার দিবস উপলক্ষে ১৫ দেশের বিবৃতি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৪:৫৬ এএম

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এ উপলক্ষে আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই। আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি। মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বিবৃতিটি প্রকাশ করেছে।

যেসব দেশ যৌথ বিবৃতি দিয়েছে সেগুলো হলো অস্ট্রেলিয়ান হাইকমিশন, ব্রিটিশ হাইকমিশন, কানাডিয়ান হাইকমিশন, ডেনমার্ক দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ফ্রান্স দূতাবাস, জার্মান দূতাবাস, ইতালির দূতাবাস, জাপান দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, নরওয়ে দূতাবাস, স্পেন দূতাবাস, সুইডিশ দূতাবাস, সুইজারল্যান্ড দূতাবাস ও যুক্তরাষ্ট্র দূতাবাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত