মাঠে খেলতে খেলতে ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ল শিশু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১০:৩৪ এএম

মাঠে খেলতে গিয়ে ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৮ বছর বয়সী এক শিশু। মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডবি গ্রামে ঘটে এ ঘটনা।

শিশুটির নাম তন্ময় দিয়াওয়ার। খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

আঠনের থানার পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গ্রামের একটি মাঠে খেলতে গিয়েছিল তন্ময়।

মাঠের মধ্যেই ৪০০ ফুট গভীর একটি কুয়ো খনন করা হচ্ছিল। খেলতে গিয়ে ওই সদ্য খোঁড়া কুয়োর মধ্যে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরাও। মাটি খোঁড়ার মেশিনও নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, কূপের ৬০ ফুট গভীরে আটকে ছিল তন্ময়। মাটি খুঁড়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অক্সিজেন দিতে হয় শিশুটিকে।

পুলিশ জানিয়েছে, আপাতত সুস্থ রয়েছে তন্ময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত