শেষ মুহূর্তে সমতা, মেসি-ডাইক লড়াই অতিরিক্ত সময়ে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৩:১১ এএম

মোলিনার গোলে প্রথমার্ধটা ছিল আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধে পেনালটি থেকে মেসির গোলে ব্যবধান হয় আরও দ্বিগুণ। কিন্তু প্রতিশোধের অনলে পোড়া ডাচরা কি আর সহজে হার মানবে! তাই তো শেষ মুহূর্তের দুই গোলে তারা ফিরে সমতায়। প্রায় হারতে বসা ম্যাচটি তারা গড়িয়ে নেয় অতিরিক্ত সময়ে।

পেনালটি থেকে মেসি যখন গোলটি করলেন, তখন ব্যবধান দ্বিগুণের উচ্ছাসে শেষ চার নিশ্চিত এমনটা ভেবেই বসেছিল আর্জেন্টাইনরা। আর অন্যদিকে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে ডাচরা। আক্রমণের ধার আরও বাড়ায়। টিকিটাকা থেকে বেরিয়ে আসতেও দেখা যায়। ফলে ৮৩ মিনিটে এক গোল শোধ করে নেদারল্যান্ডস। ভেরগুইসের দেওয়া পাস থেকে হেড করে দুর্দান্ত এক গোল করেন ওউট উইঘর্স্ট।

সেই গোল হজমের পর আর্জেন্টিনা ফিরে যায় প্রথমার্ধের কৌশলে। শেষ মুহূর্তে রক্ষণভাগ যেন আরও মজবুতে জোর দেয় তারা। তবে উভয় দলের কেউেই আর কোনো গোলের দেখা পায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত