'১৫ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। খুনিদের পুরস্কৃত করেছেন তিনি। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনর্বাসিত করেছেন। জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন' মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন।'
আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে- এটা ভাবার কারণ নেই।
