দীর্ঘ ৫৬ বছরের খরা ঘোচাতে হলে যেতে হবে ফাইনালে। তার আগে টপকাতে হবে ফ্রান্স বাধা। আল বায়াত স্টেডিয়াম ইংল্যান্ড আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরাসিদের।
গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সও শিরোপা ধরে রাখার মিশনে প্রত্যয়ী। একাদশে আনেনি কোনো পরিবর্তন। খেলতে নামছে ৪-২-৩-১ ফরম্যাশনে। অন্যদিকে ইংল্যান্ড খেলতে নামছে ৪-৩-৩ ফরম্যাশনে।
ফ্রান্স একাদশ
হুগো লরিস, থিও হার্নান্দেজ, ডেওট উপমেকানো, রাফায়েল ভারানে, জুলেস কাউন্ডে, আদ্রিয়েন রাবিওট, অরেলিয়ান চৌমেনি, অ্যান্টোইন গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের গিরুদ, উসমান ডেম্বেলে।
ইংল্যান্ড একাদশ
জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, জর্ডান হেন্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, হ্যারি কেন এবং ফিল ফোডেন
