৬ বছর আগের একটি গানের সুর চুরি করেছে 'বেশরম রং'!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম

গতকালই মুক্তি পেয়েছে শাহরুখ খান এবং দীপিকা পাডুকন অভিনীত 'পাঠান'-এর গান 'বেশরম রং'। সোনালি মনোকিনিতে সমুদ্র সৈকতে আগুন জ্বালিয়েছেন নায়িকা। অন্যদিকে শাহরুখের চাপ দাড়ি লুক দেখে পলক পড়ছে না ভক্তকুলের।

মুক্তির পর থেকেই গান ঘিরে তুমুল উত্তেজনা ভক্তমহলে। তবে একদল নেটিজেন দাবি করছে, শাহরুখ-দীপিকার 'বেশরম রং' গানটি ইংরেজি একটি গানের নকল। ২০১৬ সালের 'মাকেবা' গানের সুরের সঙ্গে সাদৃশ্য রয়েছে 'বেশরম রং'-এর।

সংবাদের সাথে দুটি গানই দেওয়া হলো। বিনোদনপ্রেমীরা নিজেরাই এবার যাচাই কবরে নিন।
 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত