মাগুরায় জেলা বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ১৪

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৪:১১ পিএম

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব আকতার হোসেনসহ ১৪ বিএনপি নেতাকর্মীকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আলী আহমেদের স্ত্রী শামসুন নাহার জানান, মঙ্গলবার রাত ১টার দিকে পুলিশ সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের বাড়ি থেকে আলী আহমেদকে সদর থানা পুলিশ পরিচয়ে আটক করেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা ছিল না। সরকারি দলের নির্দেশে রাজনৈতিকভাবে হয়রানির জন্য ধরে নিয়ে যায় পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত