বিইউপিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৮:৩৩ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে অফিস অব দ্যা ইভ্যালুয়েশন ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট (ওইএফসিডি) এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফডিপি) এর সমাপনী অনুষ্ঠিত হয়। 

নবনিযুক্ত শিক্ষকদের গুণগত মানোন্নয়ন ও মেধা বিকাশের লক্ষ্যে মাসব্যাপী আয়োজিত এই প্রোগ্রাম আজ বুধবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। 

সমাপনী অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এ ছাড়া তিনি "Inculcating Ethical Values is a must for a Teacher" শীর্ষক শিরোনামে একটি সেশন পরিচালনা করেন। পরিশেষে প্রধান অতিথি প্রোগ্রামে সাফল্যের সঙ্গে সম্পন্নকারী সকল ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। 

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকর্তা, নতুন যোগদানকৃত শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত