প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:৪৬ পিএম

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭:৩০ মিনিটে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় র‌্যালি। র‌্যালিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, ইউনিভার্সিটি অ্যাডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল লাইস এমএস হক, ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. রুহুল আমিন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে গুলশান ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিজয় র‌্যালি গুলশান-২ সার্কেল প্রদক্ষিণ করে।

গুলশান ক্যাম্পাসস্থ কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করা হয়। একই সাথে ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. রুহুল আমিন এবং ইউনিভার্সিটি প্রক্টরিয়াল টিম, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত আলোচনা সভায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় সংগীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার পর স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. রুহুল আমিন আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর আবু লাইস এমএস হক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

সভাপতির বক্তব্যে সভাপতি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে ছাত্র-ছাত্রীদেরকে প্রযুক্তি ও আইটি বিষয়ে জ্ঞান আহরণের প্রতি জোর দেন। উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা তাদের প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত