কলমাকান্দা ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৯ এএম

নেত্রকোনার কলমাকান্দায় তরুণীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের অভিযাগে করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে পুলিশ দুজনকে জেলা আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলমাকান্দা সদরের পূর্ব বাজার এলাকার বাসিন্দা রাসেল মিয়া (৩৫) এবং মুক্তিরচর এলাকার সেলিম মিয়া (৩০)।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, পাহাড় দেখানোর কথা বলে চার বন্ধুÑরাসেল মিয়া, সাইকুল ইসলাম, সুমন সাহা ও সেলিম মিয়া গত ২২ নভেম্বর বিকেলে উপজেলার পাতলাবন নদীর পাড়ে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ২৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত শনিবার রাতে কলমাকান্দা থানায় মামলাটি রেকর্ড হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের রেইন্ট্রিতলা এলাকা থেকে রাসেল ও সেলিমকে গ্রেপ্তার করে।

কলমাকান্দা থানার পরিদর্শক খোকন কুমার সাহা বলেন, রাসেল ও সেলিমকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত