সময়ের সঙ্গে বদলাতে হয়; বদলে যাচ্ছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ফিচার। নতুন বছরের প্রথম দিন থেকেই নতুন সাতটি বিষয় নিয়ে দেশ রূপান্তরে যুক্ত হচ্ছে নতুন সাতটি পাতা।
দেশ রূপান্তরের ফিচার ইনচার্জ মোহসীনা লাইজু জানান, এখন থেকে প্রতি শনিবার বের হবে শিশু-কিশোরদের পাতা মিঠাই, রবিবার ক্যাম্পাসপাতা অরুণোদয়, সোমবার শিক্ষার্থীদের একাডেমিক সিলেবাসপাতা ক্লাসরুম, মঙ্গলবার ক্যারিয়ারপাতা কাজের ভুবন, বুধবার তথ্যপ্রযুক্তিপাতা ক্লিক, বৃহস্পতিবার সাহিত্যপাতা ধ্রুপদি ও শুক্রবার শিক্ষার্থীদের ক্লাসের বাইরের জগতের নানা বিষয় নিয়ে ক্লাসরুমের বাইরে।
তিনি আরও জানান, বর্ধিত কলেবরে আসছে ইসলাম পাতা। রূপ রূপান্তর থাকছে প্রতি শনিবার। প্রতিদিন পৃষ্ঠাজুড়ে বিনোদন থাকছেই। বিশেষ করেও যথারীতি থাকছে, তবে আগের চেয়ে বিষয়বৈচিত্র্যে আরও চকম নিয়ে।
দেশ রূপান্তরের সঙ্গে থাকুন এগিয়ে থাকুন।