পাঁচশ কলাগাছ কর্তন

তিনজন গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১২:২৬ এএম

পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের ৫ শতাধিক কলাগাছ ও ১ বিঘা জমির ফলন্ত শিম গাছ কেটে ফেলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওইদিন দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের গাছ কাটার এ ঘটনা ঘটে। পরে রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী কৃষক ফারুক হোসেন।

গ্রেপ্তাররা হলেন, মিজানুর রহমান মজনু (৫০), ফজলুর রহমান ফজলু (৪০) ও জাহাঙ্গীর সরদার (৫৫)। গতকাল দুপুরে তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়।

এদিকে গতকাল দুপুরে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ, সাধারণ সম্পাদক ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবু হাসেমসহ ১০ সদস্যের

কৃষক প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত কলার বাগান পরিদর্শন করেন। পরে কৃষক নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীর অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত