ইন্দোনেশিয়ার ভিসা সহজ হচ্ছে, সরাসরি ফ্লাইটের আশা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৫:০০ এএম

বাংলাদেশি নাগরিকদের জন্য দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া সহজ হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে দেশটিতে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের বিমান চলাচল চুক্তি নবায়নসহ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। দুই দেশের এভিয়েশন সেক্টরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জানান,  শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত