ভুয়া বিজ্ঞাপনে চাকরির প্রলোভন

খুলনায় প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১২:২২ এএম

ফেইসবুকে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে শতাধিক বেকার তরুণ-তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খুলনায় অগ্নি নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের নারী কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৬-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. সারোয়ার হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই প্রতিষ্ঠানের মালিক সৈয়দ তানভীর আহম্মেদ (৩১), মো. সাহাবুদ্দিন (৪০), মো. সোহেল (২৮), নাহিদ জাহান জুঁই (২৮) ও জহিরুল ইসলাম (২০)।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সারোয়ার হোসেন জানান, গত শনিবার রাত ৮টার দিকে র‌্যাব খুলনা নগরের সোনাডাঙ্গা হাফিজনগর এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নি কোম্পানি লিমিটেডের অফিসে অভিযান চালায়। অভিযানে প্রতারক চক্রের মূলহোতা সৈয়দ তানভীর আহম্মেদসহ ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাদের হাতে আটক কয়েকজনকে উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত