ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি হ্যারি কেইনের জন্য ছিল মাইলফলকের। টটেনহ্যাম তারকা জোড়া গোল করে ম্যাচটি স্মরণীয় করলেন। একই সঙ্গে দারুণ এক কীর্তি গড়ার পথে এগিয়ে গেলেন আরেক ধাপ।
বুধবার রাতে ক্রিস্টালকে ৪-০ গোলে হারায় টটেনহ্যাম। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল আদায় করেন কেইন। পরে ম্যাট ডোহার্টি ও সন হিউং-মিন একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
কেইনের এদিনের ম্যাচটি তার প্রিমিয়ার লিগ তার ৩০০ তম ম্যাচ। আর জোড়া গোলের সুবাদে এখন টটেনহ্যামের হয়ে তার গোল দাঁড়াল ২৬৪টি। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ২৬৬ গোল জিমি গ্রেভসের। অর্থাৎ তার চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে কেইন।
