ঢাকা ডমিনেটরসকে ১১৪ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল খুলনা টাইগার্স। তবে সেটা তাড়া করতে গিয়ে খাবি খেতে হয়েছে নাসির হোসেনদের। শেষ ওভারে গিয়ে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে ঢাকা। ৫ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করেছে তারা।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। আহমেদ শেহজাদ হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ৪ করে। সৌম্য সরকারও ১৩ বলে ১৬ রানের বেশি করতে পারেননি। ২৮ বলে ২২ করে আউট হন দিলশান মুনাবিরা, মোহাম্মদ মিঠুন করেন ১৪ বলে ৮।
তবে লক্ষ্য ছোট ছিল। এরপর নাসির হোসেন আর উসমান গনি ধরে খেলে দলকে ১০০ পর্যন্ত নিয়ে যান। তাদের ৩৩ বলে ৩৪ রানের জুটিটি ভাঙে উসমান (১৫ বলে ১৪) মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বাউন্ডারিতে ক্যাচ দিলে।
তবে নাসির দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন। ৩৬ বলে ৪ বাউন্ডারিতে ৩৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ঢাকার অধিনায়ক।
