প্রথমবারের মতো ৯০ হাজার ছাড়াল সোনার দাম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩২ পিএম

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা।

আগামীকাল রবিবার (৮ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা ছাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত