ঢাবির সাবেক ভিপি নুরের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:৫১ এএম

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গত শনিবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ আবেদন করেন। তবে থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত মামলাটি রেকর্ড হয়নি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৩ জানুয়ারি দেখতে পাই, বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নুর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতিমধ্যেই ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত