রাজধানীর মিরপুরে মায়া নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে রূপনগর ‘ট’ ব্লকের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, মায়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। আসামি শনাক্ত হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, নিহত মায়া নিজ বাসায় থাকতেন। তার স্বামী প্রবাসে থাকেন। ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে তার।
