মুহাম্মদ আমিরুল পাউবোর নতুন অতিরিক্ত ডিজি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০১:২৪ এএম

প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে যোগদান করেছেন। এর আগে তিনি উত্তরাঞ্চল, বাপাউবো, রংপুরে প্রধান প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। ১৯৮৭ সালে তৎকালীন বিআইটি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত