শাহরিয়ার বললেন

নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেবে না বাংলাদেশ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ এএম

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন সমস্যা মোকাবিলা সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর পারস্পরিক সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। দিন দিন এ সংকট আরও জটিলতার দিকে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তায় আমরা কোনো সমঝোতা করব না। মানবতার ক্ষেত্রে উদারতা দেখালেও কখনই নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেবে না বাংলাদেশ।’ 

গতকাল শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা : অগ্রাধিকারমূলক সমস্যা ও উদ্বেগ’ শীর্ষক আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা প্রশ্নে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা খর্ব করা যাবে না উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘সব সমস্যার সমাধান হয়, শুধু রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা সেভাবে হয় না। এত ব্যয়ের বোঝা বাংলাদেশের পক্ষে বহন করা আর সম্ভব নয়। সবাইকে একটা বিষয় মনে রাখতে হবে, জাতিসংঘে শেখ হাসিনা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে রেখেছেন। সে মতেই এ সংকটের সমাধানের পথে হাঁটতে হবে। যেকোনো আলোচনার জন্য আমরা এখনো দ্বার খুলে রেখেছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নিয়মতান্ত্রিক সমুদ্র বাণিজ্য, বিনিয়োগ বাড়াতে সব সময় বদ্ধপরিকর। প্যাসিফিক অঞ্চলে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকুক এটা বাংলাদেশের প্রত্যাশা। এ অঞ্চলে দুই-তৃতীয়াংশ বাণিজ্য ভারত মহাসাগরকেন্দ্রিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত