মুক্তিযোদ্ধা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:২৮ পিএম

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাটগ্রাম। ঘটনার পরদিন থেকে প্রতিদিনই চলছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান এবং সড়ক অবরোধ।

পাটগ্রাম উপজেলাবাসী প্রতিদিন এসব কর্মসূচি পালন করছে। গতকাল বৃহস্পতিবারও বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে।  

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টায় বাসায় যাওয়ার পথে ওয়াজেদ আলী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। তিনি পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক জেলা ডেপুটি কমান্ডার, পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ও ফাতেমা প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত