বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:৪৩ পিএম

বগুড়া শহরের জলেশ্বরীতলায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে শঙ্কর রাজভোড় (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে জলেশ্বরীতলা এলাকার সিটি সেন্টারের নিচে এ ঘটনা ঘটে।

বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার এসআই খোরশেদ আলম জানান, নিহত শ্রমিক শঙ্কর রাজভোড় সদরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে। তিনি ভাঙ্গারির শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলেশ্বরীতলার সিটি সেন্টারের নিচে একটি বিম ভেঙে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত