লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান বহিষ্কার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:৪৪ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমানকে বহিষ্কার হরা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে গত রবিবার তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, পার্বতীনগর ইউপি চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করায় স্থানীয়রা ওয়ার্ডে ওয়ার্ডে মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেছেন। পরে তারা ইউনিয়নটিকে উন্নত করতে সুষ্ঠু নির্বাচনসহ যোগ্য চেয়ারম্যান প্রার্থী দেওয়ার দাবি জানান। এসময় ওই পরিষদের ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছিলেন ইউপি সদস্যরা। তদন্তে তা প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশনায় চেয়ারম্যানকে অপসারণ করে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। ওয়াহিদুর রহমান ২০২১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

তবে ওয়াহিদুর রহমান বলেন, ‘আমি কোনো দুর্নীতি করিনি। এ নিয়ে আদালতের শরণাপন্ন হব। তখন গণমাধ্যমকে জানাব, এখন আর কিছু বলব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত