ভারত গরু না দেওয়ায় আমরাই উপকৃত : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:১১ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমি যত বারই ভারত সফর করি, সেখানকার সরকার বলেÑ তোমাদের গরু দেব না। আমি বলি, আপনারা গরু দেওয়া বন্ধ করে দিলেই বরং আমরা কৃতজ্ঞ থাকব। এখন আমরা গবাদিপশুতে প্রায় স্বনির্ভরশীল।’ 

গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী পোলট্র্রি প্রফেশনাল বাংলাদেশ (পিপিবি) আয়োজিত প্রথম বাংলাদেশ পোলট্রি কনভেনশন-২০২৩ এর প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা রাতে বা দুপুরে মাংস বা ডিম না পেলে চলে না। পোলট্রি শিল্প একদিনে বেড়ে ওঠেনি। আমরা প্রায় ১৭ কোটি মানুষ এবং আমাদের প্রচুর চাহিদা রয়েছে মাংস ও ডিমে। এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পোলট্রি শিল্প বেড়ে উঠেছে। পোলট্রি শিল্পের প্রধান সমস্যা তারা বাজারে দাম ধরে রাখতে পারেন না। পোলট্রি খাদ্যের মূল উপাদান ভুট্টা ও গম। যা ২০-২৫ বছর আগেও এগুলো চাষ হতো না। এখন প্রচুর পরিমাণে চাষ হচ্ছে।’

অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ইউনিডোর বাংলাদেশ প্রতিনিধি ড. জাকি উজ জামান, পিপিবির উপদেষ্টা ও প্রাণিস¤পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোছাদ্দেক হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত