বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবি ডিজির শ্রদ্ধা নিবেদন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৬:৩৪ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়  বিজিবির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর  ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বিজিবি মহাপরিচালক তার অনুভূতি ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, বিজিবি মহাপরিচালক হিসেবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধানমন্ত্রীকে যিনি আমার ওপর আস্থা রেখে বিজিবির মতো ঐতিহ্যবাহী এ বিশাল বাহিনীর মহাপরিচালক হিসেবে আমাকে ন্যস্ত করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত