ঝিনাইদহে নারীকে ছুরিকাঘাত করে বাসায় ডাকাতি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮ পিএম

ঝিনাইদহ শহরের পবহাটিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত দেড়টার দিকে পবহাটি বিশ^াসপাড়ার মনিরুল ইসলামের বাড়িতে তার মেয়েকে ছুরিকাঘাত করে ডাকাতরা সবকিছু নিয়ে যায়।

ঝিনাইদহ জজ কোর্টের কর্মচারী মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তার বাড়ির দরজা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে মনিরুল ইসলামসহ অন্যদের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারিতে থাকা পাঁচটি সোনার আংটি, দুটি কানের দুল, হাতের বালা, চেইন, নগদ টাকা ও মোবাইল লুট করে। এসময় তারা মনিরুল ইসলামের বড় মেয়েকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে। আহত ওই নারীকে ভর্তি করা হয়েছে ঝিনাইদহ সদর হাসপাতালে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ডাকাতির সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত