হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. বাদশা (৪০) নামে এক প্রবাসী মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জব্বার আলী চৌধুরী আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাস থেকে বাড়ি আসা বাদশা ওই ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে।

পরিবারের ভাষ্যমতে, পারিবারিক অনুষ্ঠানের কাজে বাদশা গত বুধবার পরিবার নিয়ে বেড়াতে যান। গতকাল শনিবার সকালে বাড়ি ফিরে দেখেন তার পুকুর থেকে পাম্প মেশিন দিয়ে প্রতিপক্ষ নিজেদের জমিতে সেচ দিচ্ছে। এ বিষয়ে কথা-কাটাকাটির এ পর্যায়ে বাদশাকে দুই দফায় পেটায় প্রতিপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে, স্থানীয়রা হামলাকারী মাহাবুবকে (৫৭) আটক করে পুলিশে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত