প্রধানমন্ত্রী ২৩ ফেব্রুয়ারি ব্রিতে যাচ্ছেন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ ফেব্রুয়ারি গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ব্রির সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ এবং বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তিকেন্দ্র উদ্বোধন করবেন। ব্রি প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রযুক্তি সম্পাদক ও প্রধান মো. রাশেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ ফেব্রুয়ারি ব্রির সদর দপ্তরে আগমন করবেন। প্রধানমন্ত্রী ব্রির সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ এবং বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তিকেন্দ্র উদ্বোধন করবেন। এ উপলক্ষে শনিবার ব্রি প্রশিক্ষণ ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে সভায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) রবীন্দ্রশ্রী বড়ুয়া, ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত