নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ এএম

দেশে এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনই মারা গেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সে অনুযায়ী আক্রান্তের এই সংখ্যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ এবং মৃত্যু চার বছরে সর্বোচ্চ। এ অবস্থায় পুরো দেশকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, চলতি বছরে এখন পর্যন্ত শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। আর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে যারা বেঁচে থাকেন তারা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভোগেন।

এই কর্মকর্তা আরও বলেন, কয়েকটি জেলায় এখন পর্যন্ত রোগী পাওয়া গেলেও সব জেলাই ঝুঁকিপূর্ণ। কারণ বিভিন্ন অনলাইন শপে এখন খেজুরের রস বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত