উপহারের গাড়িকে অ্যাম্বুলেন্স বানাবেন হিরো আলম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১০ এএম

উপহার পাওয়া নোহা মাইক্রোবাসটি গরিব রোগীদের চিকিৎসার কাজে পরিবহনের অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে জানালেন বগুড়া-৪ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমান তাকে গাড়িটি উপহার দেন। গতকাল মঙ্গলবার দুপুরে মাইক্রোবাসের চাবি গ্রহণের পর হিরো আলম ঘোষণা দিয়েছেন, গাড়িটি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না; বরং অ্যাম্বুলেন্স হিসেবে সাধারণ মানুষ ব্যবহার করবেন এটি।

হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া এম মখলিছুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক।

হিরো আলমকে গাড়ি উপহার দিয়ে মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলমকে দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। তিনি হবিগঞ্জে আসায় হবিগঞ্জের মানুষ তাকে ভালোবাসা দিয়ে বরণ করেন। হিরো আলম দেশের হিরো।’

এদিকে ঢাকা থেকে চুনারুঘাট যাওয়ার সময় পথিমধ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে পুলিশ হিরো আলমের কার আটকে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, হিরো আলমকে বহন করা গাড়িটি দ্রুতগতি থাকার কারণে এ জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত