কুয়াকাটায় বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের তুলাতলীর বিল থেকে বাজপাখিটি উদ্ধার করা। বাজ পাখিটির বাম পাশের পাখায় কিছুটা ক্ষত রয়েছে।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম শাওন জানান, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরে সঙ্গে ধস্তাধস্তি করতে ছিলো। পরে এটি কিছুটা আহত হলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে।
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে। পরবর্তী অবমুক্ত করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
