জাতীয় পার্টির (জাপা) ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে সে তালিকায় সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা জিয়াউল হক মৃধার নাম নেই। গতকাল বুধবার জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এ ছয় নেতার বহিষ্কারাদেশে প্রত্যাহার করেন। গতকাল পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল, পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। যা এরইমধ্যে কার্যকর করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেনÑ লুৎফর রেজা খোকন (কুমিল্লা), মুফতি নুরুল আমিন (যশোর), মোক্তার হোসেন (সিরাজগঞ্জ), আলমগীর কবির মজুমদার (কুমিল্লা), হিলটন প্রামাণিক (সিরাজগঞ্জ) ও আবদুল জলিল (সিরাজগঞ্জ)।
×
