প্রায় সাড়ে ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) এএম কামরুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক শাহীন আরা মমতাজ আদালতে চার্জশিট দাখিল করবেন। গতকাল বুধবার সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, নাসিমার নামে অর্জিত ৬০ লাখ ৭৪ হাজার ৪৯২ টাকার সম্পদের মধ্যে ৩১ লাখ ৬৫ হাজার ৭০০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ মিলেছে।
×
