ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ আসর ব্যাংকের প্রধান শাখাসহ দেশব্যাপী সকল শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শুভাকাক্সক্ষী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রাজধানীর বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন বলেন, ‘জয়নুল হক সিকদারকে হারিয়ে শুধু ন্যাশনাল ব্যাংক নয়, জাতি তার একজন পরীক্ষিত অভিভাবককে হারিয়েছে।’
২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জয়নুল হক সিকদার ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি
