ডিজিটাল নিরাপত্তা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০০ এএম

পিরোজপুরের নাজিরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খানসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত বৃহস্পতিবার তারা আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

কারাগারে পাঠানো অন্য নেতারা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা শফিকুর রহমান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটন, মোস্তফা কামাল মোস্তাফিজ ও খান মিলন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্থানীয় এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। এর জেরে আল আমিন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা গত ২৫ সেপ্টেম্বর আবু হাসান খানকে প্রধান করে ৯ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত