দয়াদাক্ষিণ্যে এমপি মন্ত্রী হলে সম্মান নেই : জিএম কাদের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫২ এএম

কারও দয়াদাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। প্রজাতন্ত্র হচ্ছে দেশের সাধারণ মানুষই দেশের মালিক।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর শ্যামপুর থানা সংলগ্ন প্রধান সড়কে শ্যামপুর-কমতলী থানা জাপার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত