সড়কে চীনা প্রকৌশলীর মৃত্যু: ট্রাকচালক র‍্যাবের হাতে আটক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

মাদারীপুরের শিবচরে উপজেলার সন্ন্যাসীরচর দৌলতপুর বাচামারা ব্রিজের কাছে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পদ্মা সেতু রেল প্রকল্পের এক চীনা সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিন ১৮ ফেব্রুয়ারি সকালে ডাবল কেবিন পিকআপ ও ডাম্পট্রাক সংর্ঘষে নিহত হন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় মো. সাদ্দাম হোসেন নামে এক ট্রাকচালককে আটক করেছে তারা। আটক সাদ্দাম হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার কাঠালবাড়ী ইউনিয়নের গোলাপ সিকদারের কান্দি গ্রামের ছাবু শিকদারের ছেলে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ডাম্প ট্রাকটি শিবচর থানাধীন শুক্কুর হাওলাদার কান্দি থেকে র‌্যাব ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়। যা বর্তমানে হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি উদ্ধারের পরে র‌্যাব গোয়েন্দা শাখার সহযোগিতায় একটি বিশেষ আভিযানিক দল রবিবার রাতে ঢাকার মিরপুর-১, টোলারবাগ আবাসিক এলাকা থেকে সাদ্দাম হোসেনকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত