লিভারপুরের বিপক্ষে যে স্কোয়াড নিয়ে নামছে রিয়াল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৯ পিএম

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গত আসরে যাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় কার্লো আনচেলত্তির দল।

লিভারপুরের মাঠ অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় খেলতে নামবে রিয়াল। এ ম্যাচের জন্য আগের দিনই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল কোচ আনচেলত্তি।

এ ম্যাচে দলের দুই সেরা মিডফিল্ডার টনি ক্রুস ও আওরেলিয়েন চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল। দুইজনই ভুগছেন অসুস্থতায়। তবে শঙ্কা থাকলেও স্কোয়াডে ফিরেছেন করিম বেনজেমা।

গত বিশ্বকাপের সময় থেকে হ্যামস্ট্রিংয়ের সমস্যা ভোগাচ্ছে ফরাসি তারকাকে। লা লিগায় এলচের বিপক্ষে চোটে পড়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়েছিলেন। পরে খেলেননি ওসাসুনার বিপক্ষে।

গত মৌসুমে বেনজেমার অসাধারণ নৈপুণ্যেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

লিভারপুরের বিপক্ষে রিয়াল মাদ্রিদ স্কোয়াড

গোলরক্ষক

থিবো কোর্তোয়া, আন্দ্রে লুনিন, লুইস লোপেজ

ডিফেন্ডার

দানি কারভাহাল, এদের মিলিতো, ডেভিড আলাবা, জেসুস ভ্যালেজো, নাচো ফার্নান্দেজ, আলভারো ওদ্রিওজোলা, লুকাস ভাসকেস, আন্তনিও রুডিগার।

মিডফিল্ডার

লুকা মদ্রিচ, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে, দানি সেবায়োস, মারিও মার্তিন, সের্জিও আরিবাস

ফরোয়ার্ড

এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, আলভারো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত