পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশে বিদুতের ঘাটতি নেই। মানুষের আয় বেড়েছে, কুঁড়েঘর নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কুঁড়েঘর আগামী প্রজন্মকে দেখাতে মিউজিয়ামে যেতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প-২০২৩ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ আবু সাঈদ আল্ মাহমুদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার নুরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প-২০২৩-এর আহ্বায়ক তোফাজ্জল হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
জেলার ৫ উপজেলার মধ্যে ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর উপজেলার প্রাথমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার শিক্ষক এ ক্যাম্পে অংশগ্রহণ করছেন। শিক্ষার মানোন্নয়নের প্রত্যয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
