পাকিস্তানের রিজার্ভ উদ্ধারে চীনের ১৩০ কোটি ডলার ঋণ

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:৫০ এএম

দুর্দশাগ্রস্ত পাকিস্তানের জন্য নতুন করে ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি)। গত শুক্রবার তারা এই ঋণের অনুমোদন দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এই ঋণপ্রাপ্তির কথা টুইটারে জানিয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান আইসিবিসিকে যে ঋণ পরিশোধ করেছিল তা-ই আবার ফেরত পাচ্ছেন তারা। বৈদেশিক বাণিজ্যে সংকটে পড়া পাকিস্তানের অর্থমন্ত্রীর আশা, এই ঋণ তার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন অবস্থায় পৌঁছেছিল, যা দিয়ে তিন সপ্তাহের আমদানি বিল মেটানোও অসম্ভব হয়ে পড়েছিল। রিজার্ভ বাড়াতে সহায়তার অংশ হিসেবে চীন এরই মধ্যে ইসলামাবাদকে ৭০ কোটি ডলার ঋণ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত