আন্তর্জাতিক নারী দিবস

ইউনাইটেড হসপিটালে উইমেন কেয়ার সেন্টার উদ্বোধন

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০২:১১ এএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনাইটেড হাসপাতাল নারী স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে একটি নিবেদিত স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘উইমেন কেয়ার সেন্টার’ উদ্বোধন করেছে। এই সেন্টার নারী, প্রসূতি ও প্রজনন স্বাস্থ্য সমস্যার একটি সমন্বিত সেবাকেন্দ্র, যেখানে দক্ষ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত নার্সদের সমন্বয়ে একটি নিবেদিত দল রোগীদের সুস্থতা নিশ্চিত করবে।

ইউনাইটেড হাসপাতালের উইমেন কেয়ার সেন্টারের লক্ষ্য নারীদের যেকোনো বয়সের যেকোনো স্বাস্থ্যসেবার প্রয়োজনে সহায়তা করা। নারীদের স্বাস্থ্য সমস্যাগুলো তাদের বয়স এবং জীবনের বিভিন্ন ধাপের ওপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে, তাই উইমেন কেয়ার সেন্টার জীবনের প্রতিটি পর্যায়ে নারীদের জন্য আরামদায়ক, সহজলভ্য এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

এ কেন্দ্রটিতে আল্ট্রাসনোগ্রাফি, ম্যামোগ্রাম, প্যাপ স্মিয়ার এবং রক্তের নমুনা সংগ্রহের সুবিধাসহ অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে যা নিশ্চিত করবে রোগীর সঠিক রোগ নির্ণয় এবং সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা।

উইমেন কেয়ার সেন্টার সম্পর্কে আরও তথ্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েবসাইট বা হটলাইন ১০৬৬৬ নম্বরে কল করুন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত