কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১১:২৩ পিএম

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। আজকের দিনে নারীরা আর পিছিয়ে নেই।

গতকাল শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান মেধা ও বুদ্ধিমত্তার যুগে নারীদের এগিয়ে নিতে হবে। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে পুরুষদের তুলনায় নারীরাই কাজ করছে বেশি।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী নবগঠিত মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত