রাজধানীর তেজগাঁওয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (১১ মার্চ) বিকেলে তেজগাঁও ট্রাক টার্মিনাল থেকে আসামি মো. আবুল হোসেন ও মো. বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আছমা আরা জাহান বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাক টার্মিনাল এলাকায় এসেছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
