বাখমুতে আক্রমণ জোরালো রাশিয়ার প্রতিরোধে ইউক্রেন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:২৪ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের চারপাশ ঘিরে ফেলেছে রাশিয়া। শহর দখলে চালাচ্ছে তীব্র আক্রমণ। তবে ইউক্রেনীয় বাহিনীর কঠিন প্রতিরোধের মুখে পড়েছে রুশ যোদ্ধারা। খোদ রুশপন্থি সশস্ত্রগোষ্ঠী ওয়াগনার গ্রুপ বলছে, ইউক্রেনের গোলাবর্ষণের মুখে পদে পদে তারা বাধার সম্মুখীন হচ্ছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত কয়েক দিনের লড়াইয়ে রাশিয়ার ১ হাজার ১০০ জনের বেশি সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও বেশি সেনা। অন্যদিকে রাশিয়া বলেছে, মাত্র এক দিনেই ২২০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার কর্নেল ওলেক্সান্দর সাইরিস্কি বলেছেন, রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার তাদের কয়েকটি দিক থেকে আক্রমণ করছে। ইউক্রেনের প্রতিরোধ ভেঙে দিয়ে নগরীর কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে চাইছে তারা। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন গত রবিবার বলেন, ‘বাখমুতের পরিস্থিতি কঠিন। শত্রুরা প্রতি মিটার ভূখন্ডের জন্য লড়ছে। আমরা যত নগরীর কেন্দ্রের দিকে এগোচ্ছি লড়াই তত তীব্র হচ্ছে।’ বাখমুত ছোট শহর হলেও এ নগরী দখলে চলে এলে গোটা দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নিতে রাশিয়া যে লক্ষ্যে নিয়েছে তা পূরণে একধাপ এগিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত